ফারহানা সাথী, স্টাফ রিপোটার
স্বাধীনতার চেতনায় আগামী গড়ার রঙিন স্বপ্ন নিয়ে ১৯৮৫ সালের ১৭ মে
প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী সাংবাদিক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। শ্রমিকের ডাক পত্রিকার সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জেড এম কামরুল আনাম স্বাক্ষরিত নতুন এই কমিটির চেয়ারম্যান দেশের প্রথম শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা বাংলারিপোর্ট টুয়েন্টফোর ডটকম সম্পাদক মোমিন মেহেদী ও মহাসচিব সাপ্তাহিক শোষিতের কন্ঠ’র সম্পাদক মারুফ ওয়েসিস। অদ্য ১৬ মে অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মীর বিল্লাল হোসেন, শুভ্রা বিশ্বাস, তানিয়া বখ্শ, সন্তোষ রায়, মওদুদুর রশীদ পবন, হাবিবুর রহমান খোকন, রওশন কবির বিপুল, শেখ ফরিদ; যুগ্ম মহাসচিব মহসিন সুজন, নাসির উদ্দিন, জুয়েল মাহমুদ; সাংগঠনিক সম্পাদক এবি লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন, নাজমুল হুদা রানা; দপ্তর সম্পাদক ইকবাল বাহার, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মণিষ রায়, সদস্য আনিস সিজার, আবদুল ওয়াদুদ, খায়রুল কবির, মুহাম্মদ মনিরুল ইসলাম, সুমন রায়হান, শফিকুল ইসলাম সাইফুল প্রমুখ। ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ২০১২-১৩ সালের জন্য গঠিত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জেড এম কামরুল আনাম, অরুণ সরকার রানা, এডভোকেট শাহীন, কবি লিন্ডা আমিন, কবি হারুণ মুহাম্মদ, প্রতিদিন সবুজদিন-এর সম্পাদক মন্ডলির সদস্য লায়ন ডা. আবুল কাসেম ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিকতা পথিকৃৎ মরহুম এইচ এম আলমগীর। সংগঠনের নতুন এই কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১০ জুলাই জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।